মুক্তিযোদ্ধা সংসদে সত্ ও বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:১২
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মেজর (অব.) জিয়াউদ্দিন-মনিরুল হক প্যানেলের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মেজর (অব.) জিয়াউদ্দিন বলেন, আগামীতে বাংলাদেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অন্যতম শক্তি হিসেবে মুক্তিযোদ্ধা সংসদের সত্ ও বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন। আগামী ৪ জুনের নির্বাচনে মুক্তিযোদ্ধারা সঠিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান আলী হোসেন মনির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেলটির মহাসচিব (প্রশাসন) প্রার্থী মনিরুল হক, মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) প্রার্থী হাফিজ মাহবুবুর রহমান প্রমুখ।