আরচ্যারি ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:২২
প্রথমবার আরচ্যারী ক্লাব চ্যাম্পিয়নশিপ গতকাল বনানী আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) অর্থায়নে দুই দিনের কিউট ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ব্যাম্বো ডিভিশনে পুরুষ বিভাগে এককে, ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের ওমর ফারুক ও মহাস্থান আরচ্যারী ক্লাবের শাকিল মোল্লা গোল্ড মেডেল ম্যাচ, এএসপিটিএস আরচ্যারী ক্লাবের আরাফাত ও কোয়ান্টাম ফাউন্ডেশনের কামরুল ইসলাম ব্রোঞ্জ মেডেল ম্যাচ, মহিলা বিভাগে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের নন্দিনি খান স্বপ্না ও ইসরাত জাহান গোল্ড মেডেল ম্যাচ এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের জেরিন তাসনিম জিম ও দন্ত্যস সমাজ সেবা সংগঠনের আসমা আমিরা ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছে। আজ এ আরচ্যারদের মেডেল ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও রিকার্ভ ডিভিশনের মেডেল ম্যাচের খেলাসমূহ অনুষ্ঠিত হবে। আরচ্যারী ক্লাব চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, এম.পি। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও আরচ্যারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম। এএসপিটিএস’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন এবং ফেডারেশনের অন্য কর্মকর্তাবৃন্দ।