জাতীয় পার্টি-জেপির কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা কাল

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:৩৮
জাতীয় পার্টি—জেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আগামীকাল শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় দেশের বিরাজমান রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থা এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক, সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহাসচিব শেখ শহীদুল ইসলাম আহ্বান জানিয়েছেন। দপ্তর সম্পাদক এম. সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট সকলের নামে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। কেউ না পেয়ে থাকলে এই নম্বরে (০১৭১২০২৫১৩৭) যোগাযোগ করতে পারেন।