আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচ নামক মানবাধিকার সংগঠনটি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিএনপির তাবেদারি করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, এ সংগঠনটি আন্তর্জাতিক দুষ্টু চক্রের সঙ্গে জড়িত। বাংলাদেশে কিছু অসাধু কাজের সঙ্গে তারা সম্পৃক্ত রয়েছে। বিশেষ বিশেষ ইস্যুতে বিশেষ বিবৃতি প্রদান করে তারা তাদের চরিত্র জানান দেয়।
হাছান মাহমুদ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ শুধু সরকারকে পর্যুদস্ত করার জন্য নারায়ণগঞ্জের ৭ খুন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে। তিনি বলেন, আওয়ামী লীগ কোনোদিন আপসের রাজনীতি করে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে যখন দেশে ফিরে আসে তখন এ দেশে গণতন্ত্র ছিল না। জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় শেখ হাসিনাকে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর স্মরণে মিলাদ মাহফিল করতে দেননি।
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ ীয় কার্যনির্বাহী সংসদের সুজিত রায় নন্দি, আওয়ামী লীগের কেন্দ ীয় কমিটির সহ-সম্পাদক শাজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
