সাংবাদিক এবিএম মূসার চেহলাম অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে মরহুমের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভার্থীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। —প্রেস বিজ্ঞপ্তি
