বাহাউদ্দীন চৌধুরী
বাংলাদেশ সরকারের প্রথম তথ্য সচিব ভাষাসংগ্রামী বাহাউদ্দীন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আছর গুলবাগ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
মোজাফফর আলী তালুকদার
দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতনের বাবা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সমাজ সেবক ও ব্রিটিশ সরকারের খাদ্য বিভাগের সাবেক কর্মকর্তা আলহাজ্ব মোজাফফর আলী তালুকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজসহ মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আনোয়ারা শহীদ
ঢাকার মোহাম্মদপুরে ১৯/১৬, তাজমহল রোড নিবাসী সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি প্রয়াত এ এন এম শহীদুল্লাহ স্ত্রী আনোয়ারা শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমার মাগফিরাত কামনায় দোয়া করতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে।
মহিউদ্দিন আহম্মেদ
নেত্রকোনার মদন উপজেলার দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আল মাহাবুব আলমের বাবা সমাজসেবক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি জাহাঙ্গীরপুরস্থ বাসভবন, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, এতিমখানায় কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।
