সিলেটে ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক

আপডেট : ১৫ মে ২০১৪, ২৩:২৯
এমসি কলেজ থেকে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ গ্রুপের কর্মী। এসময় পুলিশ তাদের কাছ থেকে পাঁচটি রাম দা উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাস থেকে তাদেরকে আটক করা হয়।