বিজেপি আরএসএসের নিজস্ব জরিপে আসন দাঁড়াচ্ছে ২৫৯

আপডেট : ১৫ মে ২০১৪, ২৩:৩৪
বিভিন্ন জনমত সমীক্ষায় এনডিএ ২৭২-এর বেশি আসন পেয়ে একক গরিষ্ঠতা লাভ করলেও একটু অন্য রকম তথ্য দিয়েছে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। নিজস্ব পদ্ধতিতে করা সমীক্ষায় তারা ধারণা পেয়েছে ২৫৯ আসনে থমকে যেতে পারে এনডিএ। ভারতে ৯ দফায় ভোটগ্রহণ হয়েছে। ১২ মে শেষ দফা ভোটগ্রহণ হওয়ার পর বুথ স্তরে বিজেপি এবং আরএসএস কর্মীদের দেয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে এই সমীক্ষা। তাতে বিজেপিকে ২২৬ এবং শরিক তেলেগু দেশম, আকালি দল এবং শিবসেনাকে ৩৩ আসন দেয়া হয়েছে। অর্থাত্ এনডিএ পাবে ২৫৯ আসন। গরিষ্ঠতার কম আসন মিলবে এই রিপোর্ট পাওয়ার পরই বিজেপির ইলেকশন ম্যানেজাররা তামিলনাড়ুর জয়ললিতা এবং ওড়িশার নবীন পট্টনায়েকের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। যোগাযোগ করা হয়েছে ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমার সঙ্গেও। নদী সংযুক্তিকরণের বিরুদ্ধে মানেকা একজিট পোলের ইঙ্গিত সত্যি প্রমাণ করে নরেন্দ্র মোদী এনডিএ প্রধানমন্ত্রী হচ্ছেন কিনা, তা জানতে আজ শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু তার নদী সংযুক্তিকরণের পরিকল্পনা যে দলের ভেতরেই বাধার মুখে পড়বে, তার পূর্বাভাস পাওয়া গেল। ২০০৩ সালে এনডিএ শাসনামলে ভারতের নদীগুলোকে জুড়ে দেয়ার কথা ভেবেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। সেই পরিকল্পনা এখন ঘুরছে মোদীর মাথায়।