যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রাথমিক গণিত
এ.এইচ.এ.সায়েদুজ্জামান
সহকারি শিক্ষক (গণিত ও বিজ্ঞান)
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজ ঢাকা
৩। চারটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটি ১০ গুন, তৃতীয়টি প্রথম ও দ্বিতীয়টি গুনফলের সমান। তৃতীয়টি প্রথমটির যতগুন চতুর্থটি
তৃতীয়টি তত গুন। প্রথম সংখ্যাটি হল ৮ ।
ক) দ্বিতীয় সংখ্যাটি কত ? খ) তৃতীয় সংখ্যা প্রথমটির কত গুন ?
গ) তৃতীয় সংখ্যাটি কত ?
ঘ) চতুর্থটি সংখ্যাটি কত ?
ঙ) প্রথম ও চতুর্থ সংখ্যা গুণফল কত ?
সমাধান ঃ
ক) দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির ১০ গুন ।
...দ্বিতীয় সংখ্যাটি = ১০×৮ = ৮০
খ) তৃতীয় সংখ্যা প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুনফলের সমান।
...তৃতীয় সংখ্যা প্রথমটির ৮০ গুন।
গ) তৃতীয় সংখ্যা = দ্বিতীয় সংখ্যা ×প্রথম সংখ্যা = ৮০×৮ = ৬৪০
ঘ) চতুর্থটি সংখ্যাটি তৃতীয়টির ৮০ গুন
...চতুর্থ সংখ্যা = ৬৪০×৮০ = ৫১২০০।
ঙ) প্রথম ও চতুর্থ সংখ্যা গুনফল = ৫১২০০×৮ = ৪০৯৬০০।
৪। নাবিল সাহাবের কাছে ৫৭০ টাকা ছিল। তিনি ব্যাংকে গিয়ে ৫টি নতুন ১০০০ টাকা নোট তুলে একটি ফার্নিচারের দোকান থেকে
৬৭৫ টাকা দরে ৬টি চেয়ার ও ৪টি টেবিল ক্রয়, করলেন ।
ক) নাবিল সাহেব মোট কত টাকা নিয়ে ফার্নিচার দোকানে গেলেন ?
খ) তার ক্রয়কৃত ৬টি চেয়ারের মূল্য কত ?
গ) ৬টি চেয়ার ক্রয় করার পর তার নিকট অবশিষ্ট টাকার পরিমান কত ?
ঘ) প্রতিটি টেবিলের মূল্য কত ?
ঙ) ফার্নিচারে দোকানে তার ব্যয়িত মোট খরচ বের করতে হলে কী করতে হবে ?
সমাধান ঃ
ক) নাবিল সাহাবের নিকট ছিল ৫৭০ টাকা
তিনি ব্যাংক থেকে তুললেন (৫×১০০০) টাকা = ৫০০০ টাকা
তিনি ফার্নিচারের দোকানে নিয়ে গেলেন
(৫০০০+৫৭০) টাকা = ৫৫৭০ টাকা
খ) নাবিল সাহাবের ক্রয়কৃত প্রতিটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা
...৬টি চেয়ারের মূল্য= (৬৭৫×৬) টাকা = ৪০৫০ টাকা
গ) নাবিল সাহাবের ফার্নিচারের দোকানে নিয়ে গেলেন ৫৫৭০ টাকা
আবার, ৬টি চেয়ারের মূল্য = ৪০৫০ টাকা
...তার নিকট অবশিষ্ট টাকার পরিমান (৫৫৭০ - ৪০৫০) টাকা = ১৫২০ টাকা।
ঘ) নাবিল সাহেব ৬টি চেয়ার ক্রয়ের পর অবশিষ্ট টাকা দিয়ে তিনি ৪টি টেবিল ক্রয় করেন।
তার নিকট অবশিষ্ট থাকে ১৫২০ টাকা
... প্রতিটি টেবিলের দাম (১৫২০÷৪) টাকা = ৩৮০ টাকা
ঙ) ফার্নিচারের দোকানে তার ব্যয়তি মোট খরচ বের করতে হলে ক্রয়কৃত চেয়ার ও টেবিলের মূল্য যোগ করতে হবে ।
