ইয়েল ইন্টারন্যাশনাল স্কুল

আপডেট : ১৬ মে ২০১৪, ১৯:২৩
জানার কর্নার ‘আগে চাই বাংলা ভাষার গাঁথুনি তারপর ইংরেজি ভাষার পত্তন’। বর্তমানে তথ্য প্রযুক্তি ও বিশ্বগ্রামের ধারণার সাথে সম্পৃক্ত হতে নিজস্ব ঐতিহ্য - সংস্কৃতি ও কৃষ্টির মাঝে থেকে পারস্পরিক আদান প্রদানে ইংরেজি ভাষার চর্চা একান্ত আবশ্যক। আমাদের দেশে ইংরেজি মাধ্যমে শিক্ষা নিয়ে কাজ করছে অনেক প্রতিষ্ঠান। এরূপ একটি শিক্ষা প্রতিষ্ঠান ইয়েল ইন্টারন্যাশনাল স্কুল। ‘ইয়েল ইন্টারন্যাশনাল স্কুল’ একটি পূর্ণাঙ্গ ইংরেজি মাধ্যম স্কুল। শিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত এই প্রতিষ্ঠানে প্লে থেকে এ’ লেভেল পর্যন্ত ভর্তি নেয়া হয়। যার ও’ লেভেল পরীক্ষা ক্যামব্রিজ কর্তৃক নিয়ন্ত্রিত। ব্রিটিশ বোর্ড পরীক্ষায় প্রতিনিয়তই ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। যার স্বীকৃতি স্বরূপ ২০১৩-১৪ শিক্ষা বর্ষে প্রতিষ্ঠানটি অর্জন করে ডেইলি স্টার অ্যাওয়ার্ড। এদের এ্যাকাডেমিক ইয়ার জানুয়ারি টু জানুয়ারি এবং জুন টু জুলাই। এখানে বয়স অনুপাতে ০৩ ও ০৪ বছরের উর্ধের বাচ্চাদের, যারা প্লে ও নার্সারীতে পড়ে, তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য আন্ডার স্ট্যান্ডিং অব ল্যাংগুয়েজ, রিকগনিশন অব লেটারস, নাম্বার এ্যান্ড কালারস এবং ০৫ ও ০৬ বছরের উর্ধের বাচ্চাদের, যারা কে.জি ওয়ান ও কে.জি টু তে রিডিং, রাইটিং, ড্রইং, নাম্বারস, মিউজিক, গেইমস এবং স্ট্যান্ডার্ড ওয়ান থেকে টেন-এর শিক্ষার্থীদের ইংরেজি, বাংলা, সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, ক্যামেস্ট্রি’ ইত্যাদি পড়ানো হয়। উত্তরার সেক্টর-৩ এ একাধিক ভবনে গড়ে তোলা হয়েছে এর নান্দনিক মনোরম ক্যাম্পাস। যেখানে প্লে থেকে এ‘ লেভেল শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে সু-সজ্জিত আধুনিক শ্রেণিকক্ষ। শিক্ষক যাদের পাঠদান কৌশল শিক্ষার্থীদের মাঝে গড়ে ওঠে পাঠভ্যাস । শিশুদের এখানে মানসিক ভাবে চাপমুক্ত রেখে শিক্ষাকে নান্দনিক অর্থে উপস্থাপনের মাধ্যমে শিক্ষা প্রদান করেন শিক্ষকগণ। এখানে পরীক্ষা মানে শুধু প্রতিযোগিতামূলক নাম্বার তোলা নয়, আনন্দের মাঝে শিক্ষা লাভটিও নজরে রাখা হয়। ফলে পরীক্ষায় এখানে মেধা বিকাশে অনুকূল ভোকাল ও আনসিন প্রশ্ন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক ব্যারিস্টার হাসানুজ্জামান বলেন, শিক্ষা বলতে আমরা বুঝি; শিক্ষা একটি পদ্ধতি, যাতে জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা ও উপলব্দি সঞ্চারিত করে এবং শিক্ষা কেবলমাত্র শিক্ষায়তনিক জ্ঞান নয়, শিক্ষা বিস্তৃত পরিসরে আলোকিত ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলা হয় শিক্ষার্থীদের। ইয়েলে এখন চলছে জানুয়ারী ২০১৪ সেশনের ভর্তি কার্যক্রম। আরো জানতে ঃ বাড়ী-৩৬, সড়ক-০৭, সেক্টর-০৩, উত্তরা, ঢাকা ফোন: ৮৯১৯৯৫৯, ও ০১৭৫১৬৩৬৮০৫