চোখ রাখো অনুশীলন পাতায়

আপডেট : ১৬ মে ২০১৪, ১৯:২৩
সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা ধীরে ধীরে ঘনিয়ে আসছে তোমাদের পরীক্ষার সময়। যেহেতু এটি একটি পাবলিক পরীক্ষা তাই এখন থেকেই তোমাদের মনোযোগটা গভীর করতে হবে পাঠ্যবইয়ের ভেতর। সৃজনশীল পদ্ধতিতে মুখস্থের প্রাধান্যতা না থাকলেও পড়ার প্রাধান্যতা সর্বাগ্রে । এখানে তথ্য, তত্ত্ব জানতে হবে। বোধ, উপলব্দির স্তর স্বচ্ছ থাকতে হবে। আর এজন্যে পাঠ্যবইয়ের প্রতিটি শব্দ প্রতিটি লাইন যেন তোমার প্রিয় বন্ধুর মতো আপন হয়ে ওঠে এমন ভাবে পাঠ করতে হবে। এখন পড়াই তোমার খেলা। খেলা যেমন আনন্দের পড়াকেও আনন্দের রুপ দিতে হবে। তাতে তোমার মা-বাবা স্বস্তি পাবেন। সবাই তোমাকে আদর করবে ভালোবাসবে। আমরা সময় সময় বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করব এ পর্যায়ে থাকবে বাংলা প্রথম পত্রের গদ্য ও কবিতা থেকে জ্ঞান স্তরের প্রশ্নোত্তর। চিন্তাপ্রসূত বিশ্লেষণমূলক লেখাটি তৈরি করবেন রাজউক উত্তরা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সুজাউদ দৌলা।