আজকের রাশিফল

আপডেট : ১৬ মে ২০১৪, ১৯:২৪
১৭ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার আজ ৩ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৭ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা: ৮ ও ৬। শুভবার: শুক্র ও শনিবার। শুভরত্ন: হীরা ও নীলা। প্রকৃতিগতভাবে:আপনি চিন্তাশীল, সতর্ক ও বিনয়ী। আপনি একটু চাপা, তবে পরিশ্রমী। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ প্রবল। যেকোন বিষয়ের দুই দিকই দেখতে পান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধীরস্থির। তবে সিদ্ধান্তে অটল। জীবনে অনেক দায়িত্ব এসে পড়তে পারে। অনেকেই হয়তো ভুল বুঝবে আপনাকে। পর্যায়ক্রমে জীবনে সৌভাগ্য ও বিড়ম্বনা আসতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, অভিনেতা সিরাজুল ইসলাম, রসায়নবিদ ওড হেসেল, জ্যোতির্বিদ জোসেফ নরসেন লকইয়ার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক বাধা কেটে যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। বাড়িতে কোনো শুভ কাজে হাত দিতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো বাণিজ্যিক প্রকল্প হাতে নিতে পারেন। ঠিকাদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। আগে দাখিল করা কোনো টেন্ডারের কার্যাদেশ পেতে পারেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করতে পারেন। উদারতার জন্য অর্থ নষ্ট হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। অন্যথায় কাজকর্মে ভুল করতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শিল্পীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। অভিনেতা-অভিনেত্রীরা পেশাগত সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আর্থিক ব্যাপারে নতুন কোনো উদ্যোগ সফল হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অন্যের উপর নির্ভর করে কোনো পরিকল্পনা না নিলেই ভালো করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। শিল্পে কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। কল-কারখানায় নিয়োজিত ব্যক্তিদের জন্যে দিনটি শুভ। আজ ভালো কোনো খবর পেতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। অতিরিক্ত ব্যস্ততার জন্যে ক্লান্তি বোধ করবেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দায়িত্বপূর্ণ কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে মতের অমিল হতে পারে। পারিবারিক কাজকর্মে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মহিলাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। শিল্পীদের সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজে সাফল্য আশা করতে পারেন। অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্যে সুনাম পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সামগ্রিক ভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। আর্থিক দিক ভালো যাবে। হঠাত্ ভালো কোনো খবর পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আনন্দ ভ্রমণের উদ্যোগ নিতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কাউকে আজ প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মনবল বৃদ্ধি পাবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ব্যয় কমাবার চেষ্টা করলে ভালো করবেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। কাজ-কর্মে প্রাপ্ত সাফল্যে নিজে সন্তুষ্ট হতে পারবেন না। চাকরিজীবীদের জন্য পরিবেশ মোটামুটি ভালো থাকবে। বাইরে থেকে ভালো কোনো খবর পেতে পারেন। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন।