আমার প্রথম প্রযোজিত ছবি ‘হিরো দ্য সুপার স্টার’। ছবিতে আমি সর্বাধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহার করছি। যেহেতু প্রথম প্রযোজনা করছি, তাই বাজেটের দিকে তাকাচ্ছি না। দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই। অনেকেই ছবিটি নিয়ে মিথ্যাচার করছে। ছবি মুক্তি দিয়েই এর জবাব দেবো।
নিজের প্রথম প্রযোজনা প্রসঙ্গে
শাকিব খান
০০০০০
আমি কাজ করছি অনেক বছর হলো। কিন্তু এখন মনে হচ্ছে, অনেক বেশি ছাড় দিতে হয়। ইচ্ছে থাকলেও পারিপার্শ্বিক অনেক কারণে ভালো কাজ করা সম্ভব হয় না। তাই নিজে পরিচালনা করার চেয়ে অন্য পরিচালকের সঙ্গে কাজ করা অনেক নিরাপদ। যেটা পরিচালনা করেছি তা একেবারেই শখ থেকে।
পরিচালনা প্রসঙ্গে
দিতি
০০০০০
কিছুদিন আগে শুটিং থেকে ছুটি পেয়ে আমি সপরিবারে সিলেট সফরে গিয়েছিলাম। তখন কেউ হয়তো ফোন করে আমাকে পায়নি। তাই খবরে লিখেছে, আমি পলাতক। এসব কাণ্ড ভীষণ হাস্যকর। সবুজ অপহরণের খবর আমি ঢাকা এসে পাই। সবুজ নিখোঁজের ঘটনায় শীষ মনোয়ার গ্রেপ্তারের ঘটনায়ও আমি খুব অবাক হয়েছি।
নিজের গুজব প্রসঙ্গে
মাহি
