বলিউডের রাজত্ব দিনকে দিন যেন বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় এবারে এমা ওয়াটসন বলিউডি মুভিতে কাজ করবেন এমনই শোনা যাচ্ছে। সম্প্রতি করণ জোহরের সাথে মিটিং এবং যশরাজ ফিল্মসের সাথে কথা হয়েছে। আন অফিশিয়ালি জানিয়েছেন তিনি আসছেন বলিউড ছবিতে। এমার কথায়, ‘আমি বলিউডের বেশ কিছু মুভি দেখেছি। আমির, শাহরুখ ও অমিতাভের ভক্ত আমি। আর বলিউড মুভি এখন বিশ্ববাজারেও দারুণ অবস্থানে। তাই আমার মনে হয় না আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি।’
