নীল জোছনায় কালো সাপ
মোহনা টিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটকটি। মোহন খানের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাহারিয়ার নাজিম জয়, রিয়া, বিদ্যা সিনহা মীম, আহসান হাবিব নাসিম, সোমা, রওনক হাসান, নূপুর, শহিদ আমলগীর, মৌনতা, এস এ হক অলিক, তরু মোস্তফা, লীনা প্রমুখ।
০০০
ঘাসফুল
আজ রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটকটি। অঞ্জন আইচের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয় ইসলাম মৌ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, শশী, নিশো, মাজনুন মিজানসহ আরও অনেকে।
০০০০
ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে এই নাটকটি। এটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন—অপর্ণা, মিশু সাব্বির, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু প্রমুখ।
