শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই

আপডেট : ১৬ মে ২০১৪, ২১:৩১
মায়ের দুধের বিকল্প নেই। মায়ের ভালোবাসার মতোই মায়ের দুধ। সুষম খাদ্যের মতো এতে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেড থাকে। ১০০ মিলি মায়ের দুধে ১.১ গ্রাম প্রোটিন, ৪.৮ গ্রাম ফ্যাট ও ৬.৮ গ্রাম ল্যাক্টোজ থাকে। এতে ক্যালরির পরিমাণ ৭৫ কিলোক্যালরি। প্রসবকালীনের পর মায়ের দুধের উপাদান বদলায়। এ ছাড়া দুধ দেয়ার শুরুর সময়ে ও শেষের দিকেও তফাত্ হয়ে যায়। শেষের দিকে ফ্যাট বেড়ে যায়। দুধ দেয়ার নিয়ম নরমাল ডেলিভারির পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে বুকের দুধ দিতে হবে। সিজারিয়ানের পর ৪ ঘণ্টার মধ্যে দুধ দিতে হবে। শিশুকে উভয় স্তন পান করাতে হবে। শিশুর মাথার নিচে হাত রেখে স্তনবৃন্ত ও বৃন্তের চারপাশের অ্যারিওলাসহ শিশুর মুখে দিতে হবে। প্রথম দিকে প্রতি স্তনে ২-৩ মিনিট এবং পরবর্তীকালে বাড়িয়ে ৭-১০ মিনিট খাওয়াতে হবে। এভাবে ১৫-২০ মিনিট খাওয়াতে হবে। নবজাতক শিশু কাঁদলেই দুধ দিতে হবে কিংবা দুই ঘণ্টা পরপর দুধ দিতে হবে। রাতেও দুধ দিতে হবে। দুধ পান করানোর পর বার্পিং বা হাওয়া বের করতে হবে। শিশুকে কাঁধে রেখে পিঠে মৃদু চাপড় দিলে খাওয়ার সময় ঢুকে পড়া হাওয়া শিশু ঢেঁকুর তুলে বের করে দেয়। এর ফলে শিশুর বমি বা পেট ব্যথা হয় না। মায়ের দুধের গুণ ইমিউনোগ্লোবিউলিন মায়ের শরীর থেকে দুধবাহিত হয়ে শিশুর অন্ত্রে জমা হয় এবং সংক্রমণের হাত থেকে বাঁচায়। ফলে ডায়রিয়া বা গ্যাসট্রোএন্টেরাইটিস হতে শিশু রক্ষা পায়। মায়ের দুধের ল্যাকটোফেরি ইকোলাই জীবাণু ধ্বংস করতে সক্ষম। এ ছাড়া লাইসোজোম দুধে থাকায় ক্ষতিকারক অন্যান্য জীবাণুর হাত থেকেও শিশু রক্ষা পায়। অন্যান্য সংক্রমণ যেমন মূত্রনালী, ফুসফুস ও কানের সংক্রমণ থেকেও শিশু রক্ষা পায়। এ ছাড়া যাবতীয় অ্যালার্জির হাত থেকেও রক্ষা পায়। জুভেলাইল অনসেট ডায়াবেটিসও প্রতিরোধ হয়। শিশুর সুষ্ঠু বিকাশ, মানসিক দৃঢ়তা, দাঁত ও চোয়ালের বিকাশ এবং মা ও শিশুর নিবিড় বন্ধন দৃঢ় হয় মায়ের দুধ পান করানোর ফলে। মায়ের বুকের দুধ দেয়া যখন নিষেধ মা এইডস-এ আক্রান্ত বা এইচআইভি সংক্রমিত থাকলে। মায়ের যক্ষ্মা থাকলে ও চিকিত্সা চলাকালীন সময়ে। মা মানসিক রোগের ওষুধ সেবন করলে। টেট্রাসাইক্লিন, স্টেরয়েড, কেমোথেরাপি বা বিশেষ কোনো ওষুধ নিলে মা শিশুকে বুকের দুধ দিতে পারবেন না। স্তনে পুঁজ বা অ্যাবসেস হলে। ডা. ওয়ানাইজা সহযোগী অধ্যাপক ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ চেম্বার: স্ট্যান্ডার্ড মেডিক্যাল সার্ভিস লি: ২০৯/২, এলিফ্যান্ট রোড, ঢাকা