গুজরাটের মতই ভারতের সেবা করবে মোদী :মা

আপডেট : ১৬ মে ২০১৪, ২১:৩৬
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির মা হিরাবা বলেছেন, গুজরাটকে যেভাবে সেবা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ভারতকেও তার ছেলে ঠিক সেভাবেই সেবা দেবেন। লোকসভা নির্বাচনের ফলাফলের পর দলটির বিজয় মিছিলের আগে সাংবাদিকদের এ কথাই জানালেন হিরাবা। তিনি বলেন, মোদি ভারতকে উন্নয়নের পথে নেতৃত্ব দেবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি লোকসভা নির্বাচনে ভাদোদরা ও বারানসি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। -বিডিনিউজ