সংবাদ কণিকা

আপডেট : ১৬ মে ২০১৪, ২১:৩৭
গাড়ি চালানোয় স্ত্রীকে ঘরছাড়া পারিবারিক গাড়িটি চালিয়ে স্বামীকে অবাক করতে গিয়ে (সারপ্রাইজ) উল্টো তার কাছ থেকে চিরদিনের জন্য প্রত্যাখ্যাত হতে বসেছেন এক সৌদি গৃহবধূ। ক্ষুব্ধ স্বামীর অভিযোগ, গাড়ির ড্রাইভিং সিটে বসে তার স্ত্রী শুধু আইনই ভঙ্গ করেননি বরং সৌদি আরবের সামাজিক প্রথা ও ঐতিহ্যও নষ্ট করেছেন। লোকটি তার স্ত্রীর বিরুদ্ধে এখন একটি ‘ডিভোর্স পেপার’ পাঠিয়েছেন।—বিডিনিউজ ব্রিটিশ রাজপরিবারের ফোনে আড়িপাতা যুক্তরাজ্যের মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ব্রিটিশ রাজপরিবার সম্পর্কিত বিভাগের সাবেক সম্পাদক ক্লিভ গুডম্যান প্রিন্স উইলিয়াম, হ্যারি এবং উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের ফোনে বারবার আড়ি পেতেছেন বলে স্বীকার করেছেন। বুধবার গুডম্যান লন্ডনের একটি আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।—রয়টার্স ইউটিউবে আসছে দুর্নীতিবাজদের কথা! দুর্নীতি দমনে স্বচ্ছতার নতুন নজির রাখতে চলেছে ইন্দোনেশিয়া। এবার আদালত থেকে দুর্নীতিবিরোধী মামলার শুনানির ভিডিও ইউটিউবে দেয়ার কথা ভাবছে দেশটি। ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের এক মুখপাত্র এ কথা জানান। বার্তা সংস্থা ডিপিএ-কে ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জোহান বুডি জানান, মামলার শুনানির সময় অভিযুক্তরা জেরার মুখে যেসব কথা বলেন সেসব ইউটিউবে শেয়ার করার কথা বিবেচনা করছে কমিশন। জাকার্তা পোস্টকে তিনি বলেন, ‘‘স্বচ্ছতার স্বার্থে, অর্থাত্ জনগণকে জাকার্তার দুর্নীতি দমন আদালতে চলমান সব মামলার অগ্রগতি সম্পর্কে জানানোর জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে।”—ডয়চে ভেলে