সুলতান আহাম্মদ মজুমদার
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের বাবা অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট সুলতান আহাম্মদ মজুমদার (৮৩) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আরিফা মৃধা
দ্য ডেইলি স্টারের যশোর প্রতিনিধি মোকাম্মেল হক শুভর মা আরিফা মৃধা (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল শহরের বেজপাড়া তালতলা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মো. শাহ আলম
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফজলুল করিম নিশানের বাবা দারোগার বাজারের ধান ব্যবসায়ী মো. শাহ আলম (৬৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রামের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
গোলাম রব্বানী খান
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজী গোলাম রব্বানী খান (৭৭) শ্বাসকষ্টজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
কামাল হোসেন চৌধুরী
সাবেক ছাত্রদল নেতা কামাল হোসেন চৌধুরী (৪০) দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত থাকার পর চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
