জনসভার অনুমতি না দেয়ায় আজ শনিবার যাত্রাবাড়ীতে সমাবেশ করবেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার বদলে ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গতকাল শুক্রবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তরিকুল বলেন, সারাদেশে চলমান গুম, খুন, বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে এই সমাবেশের জন্য রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরাসহ চারটি স্থানের নাম দিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।
