সিলেট শহরতলীর শাহপরান বাইপাস এলাকায় আব্দুল কাদির (২৭) নামে এক টমটম চালককে হত্যা করে তার টমটম নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে। তবে টমটমের সন্ধান পাওয়া যায়নি। তার লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে যায়। নিহত কাদিরের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় থাকতেন। শাহপরান থানার ওসি জানান, কাদির নগরীর জিন্দাবাজারের একটি জুয়েলারি দোকানে চাকরি করতেন। সমপ্রতি তিনি অটোরিকশা টমটম চালাতে শুরু করেন। শাহপরান বাইপাস এলাকা থেকে গতকাল সকালে লাশ উদ্ধার করলে স্বজনরা তার লাশ শনাক্ত করে। পুলিশ হত্যাকারী ও টমটমের সন্ধান করছে।
