ডিজিটাল কন্টেন্টের টুকিটাকি

আপডেট : ১৭ মে ২০১৪, ১৯:৫৯
স্কুল-কলেজে লেখাপড়া এখন আর শুধু চক ডাস্টার স্লাাইড আর পাওয়ার পয়েন্টে সীমাবদ্ধ নয় কাওছার আলী হাওলাদার মাস্টার ট্রেইনার ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট ডিভিশন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ব্ল্যাক বোর্ডগুলো ক্রমান্বয়ে জায়গা দখল করে নিচ্ছে হোয়াইট বোর্ড  বোর্ড  স্মার্ট বোর্ড। আমার মতো অনেক শিক্ষকের হাতে চক-ডাস্টার বা মার্কারের পরিবর্তে এসেছে পয়েন্টার। অনেকেই আবার টাচ প্রযুক্তির ছোঁয়ায় স্ক্রীনে হাত বুলিয়ে বা ইশারা দিয়ে ক্লাস রুমে কন্টেন্ট উপস্থাপন করছেন। হয়ত ভাববেন স্বপ্নের ঘোরে আছি। এটা আমাদের দেশের অনেক ক্লাস রুমের চিত্র। ব্যানবেইস, টিকিউ আই, এ টু আই, টিচার্স ট্রেনিং কলেজ এবং সর্বশেষ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছি। উন্নত মানের শিখন শেখানো কার্যক্রম, শিক্ষার্থীর সর্বাধিক অংশগ্রহণমূলক শিখন কার্যক্রম আর শিক্ষার্থী কেন্দ্রীক শিখন, ব্যবস্থাপনায় আজ ডিজিটাল কন্টেন্টের বিকল্প নেই। উন্নত বিশ্বের শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে গ্লোবাল ভিলেজের সদস্য হয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে সেখানে উন্নতির চরম শিখরে আরোহন করছে। সেখানে ই-বুক, ই-লার্নিং, ই-টিচিং এবং এডুট্রেইনমেন্ট ইত্যাদি আমাদের শিক্ষার্থীদের হাতছানি দিয়ে ডাকছে। তাই যে আর্থ-সামাজিক প্রেক্ষাপট আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা বা ডিজিটাল এডুকেশনের পথে অন্তরায়, ডিজিটাল এডুকেশনের প্রসার ঘটিয়েই সেই সব অন্তরায় দূর করণের মাধ্যমে উন্নত-শিক্ষিত জাতি গঠন সম্ভব। এক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট হচ্ছে আমাদের অন্যতম হাতিয়ার। এই হাতিয়ার শিক্ষার্থী ঝড়ে পড়াকে শূন্যের কোটায় নিয়ে আসতে পারে। আইসিটি বা আইসিটির বিভিন্ন মিডিয়া ব্যবহারের মাধ্যমে সহজ, প্রাঞ্জল, আকর্ষণীয় ও আনন্দদায়ক কন্টেন্ট-ই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে বিমূর্ত বিষয়কে মূর্ত করে তোলা কল্পনার বিষয়কে বাস্তবে উপস্থাপন করা, জটিল ও কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা, নিরস বিষয়কে আনন্দদায়ক করে তোলা এবং পাঠের বিষয়কে শিক্ষার্থীর হূদয়ঙ্গম করে তোলা সম্ভব। তাই শিক্ষা জগতে ডিজিটাল কন্টেন্ট এডুকেশন ও এর যথাযথ ব্যবহার আজ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মতামত জানাতে ফোন- ০১৭১৪৭০৫৭২৭ ইমেইল[email protected]