Completing Sentence-এর নিয়মাবলী
মোহাম্মদ সারবিন মুন্সী
প্রভাষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
এইচ.এস.সি ইংরেজি দ্বিতীয় পত্র
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, এইচ.এস.সি. পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে A+ পেতে Part A-এর Grammar আয়ত্ত করে উপযুক্ত অনুশীলন করার কোন বিকল্প নেই। আজ আমরা Completing Sentence নিয়ে আলোচনা করবো।
Completing Sentence-এর নিয়মাবলী
ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না; কিংবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence-টি complete করা যায় তা বুঝে উঠতে পারেন না। তবে নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে। তাছাড়া, এই নিয়মগুলো English grammar-এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম।
So ——— that
Rule 02: So ——- that ব্যবহার করে complex sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, that-এর পরের clause-টিতে মূল verb-এর base form-এর পূর্বে tense ও অর্থ অনুযায়ী can/could/cannot /could not বসে। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Sub1 + verb + so + adj / adv + that + sub2 + can /could / cannot / could not + verb-এর base form + অন্যান্য
Independent Clause (IC) :The patient was so weak
Dependent Clause (DC) :.................... (that he could not walk). Complex sentence
Q. The patient was so weak ————-.
A. The patient was so weak that he could not walk.
Q. Their throats were so dry ————-.
A. Their throats were so dry that they couldn’t speak.
Q. He plays so skilfully ————. (modal ব্যবহার না করে করুন)
A. He plays so skilfully that everybody gets amused.
Practise Yourself:
Q. He is so expert that ————-.
Q. She ——— that she could understand it quickly.
Q. The plane flew so fast —————-.
So that অথবা In order that
Rule 03: So that অথবা in order that ব্যবহার করে complex sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, that-এর পরের clause- টিতে মূল verb-এর base form-এর পূর্বে tense ও অর্থ অনুযায়ী can/could/may/might/will বসে। উল্লেখ্য যে, নিশ্চিত অর্থে can/could এবং সম্ভাবনা অর্থে may/might বসে। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Sub1 + verb ——- + so that / in order that + sub2 + can /could / may / might / will + verb-এর base form + অন্যান্য
Independent Clause (IC) :The girl read attentively Dependent Clause (DC):...... (so that she could pass).
Q. The girl read attentively so that ——————.
A. The girl read attentively so that she could pass.
Q. We eat so that —————.
A. We eat so that we may live. ( সম্ভাবনা অর্থে )
Q. The lady flattered John so that ————-.
A. The lady flattered John so that she could exploit him.
Practise Yourself:
Q. ——————- so that they may get harvest.
Q. I closed the door so that he ————.
Q. She saved money in order that ————-.
