জোকস

আপডেট : ১৭ মে ২০১৪, ২০:০১
 :জানিস আমি না প্রেমে পড়েছি। :কার? :একটা মেয়ের। :দূর কেউ আবার ছেলের প্রেমে পড়ে নাকি? :পড়ে। :কে পড়েছে শুনি? :আমার বোন।  ভালোবাসা দিবস উদযাপন করতে নতুন প্রেমিক-প্রেমিকা গেল একটা রেস্টুরেন্টে। কিন্তু খাবার পর বিলের দিকে তাকিয়েই প্রেমিক বলল— :আহ! সর্বনাশ হয়েছে। প্রেমিকা :কী হয়েছে? ভুল করে টাকা বাসায় রেখে এসেছ? প্রেমিক :ঠিক তাই। কিন্তু কী আশ্চর্য! তুমি বুঝলে কী করে? প্রেমিকা :ঠিক একই কারণে আগের বয়ফ্রেন্ডটাকে বাদ দিয়েছি তো তাই।  প্রথম বান্ধবী :শেষ পর্যন্ত রাশেদের সঙ্গে এনগেজমেন্টটা ভেঙ্গেই দিলাম। দ্বিতীয় বান্ধবী :সে কী? কেন? প্রথম বান্ধবী :আসলে মামার বিয়ের দাওয়াতে শুভ্রকে দেখার পর থেকেই রেজার প্রতি আর কোনো আগ্রহ বোধ করছিলাম না। শুভ্র দিন দিন যতটা কেয়ারিং হয়ে উঠছে রাশেদ ঠিক ততোটাই ঝগড়াটে হচ্ছে। তাই ফিলিংসটাই এখন চলে গেছে। দ্বিতীয় বান্ধবী :কিন্তু তোর হাতে তো দেখছি এখনও রাশেদের দেওয়া এনগেজমেন্ট রিং টা রয়ে গেছে! প্রথম বান্ধবী :না মানে...রিংটার প্রতি তো এখনো ফিলিংস হারাইনি!  স্ত্রী :মদ খেয়ে সারাক্ষণ মাতাল হয়ে থাকো। কারও সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পার না। তোমার কী উচিত্ জানো? তোমার উচিত্ নিজের মাথায় নিজেই গুলি করে মরে যাওয়া। স্বামী :সেটা কখনোই সম্ভব না। কারণ মাতাল লোকেদের হাতের নিশানা ঠিক থাকে না।