চলছে নিলয়-শশীর প্রেম!

আপডেট : ১৭ মে ২০১৪, ২০:০৫
জমে উঠেছে নিলয় ও শশীর প্রেম। একে অপরকে পেতে দু’জনে এখন মরিয়া হয়ে উঠেছেন। পারিবারিক শত বাধা-বিপত্তি অতিক্রম করে চলেছেন দু’জনেই। তবে শেষ পর্যন্ত দু’জনার এই বাঁধভাঙা প্রেমের পরিণতি কী হয়, সেটি দেখতে হলে চোখ কান খোলা রাখতে হবে এশিয়ান টিভির পর্দায়। শহীন সরকারের পরিচালনায় ‘প্রথম প্রেম’ শীর্ষক এই মেগা ধারাবাহিক এখন প্রচার হচ্ছে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে। পারিবারিক আবহে প্রেমের অন্যরকম কাহিনী নিয়ে গড়া এই নাটকের চিত্রনাট্য যৌথভাবে তৈরি করছেন জয়শ্রী ভট্টাচার্য ও লিটু শাখাওয়াত। ‘প্রথম প্রেম’-এ মূল দুই চরিত্রে নিলয় ও শশী অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন টিশা, আজিজুল হাকিম, লুত্ফর রহমান জর্জ প্রমুখ।