আজ বিনোদিনী

আপডেট : ১৭ মে ২০১৪, ২০:০৬
আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ঢাকা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক 'বিনোদিনী'র মঞ্চায়ন হবে। ইতোমধ্যে শতাধিক মঞ্চায়নের গৌরব অর্জনকারী এই নাটকটিতে একক অভিনয় করেছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ। নির্দেশনা দিয়েছেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। আলোচিত বিনোদিনী দাসীর জন্ম আনুমানিক ১৮৬৩ খ্রিস্টাব্দে কলকাতায়। বিনোদিনী মাত্র ১২ বছর অভিনয় করেছেন প্রায় ৮০টি নাটকে ৯০টিরও অধিক ভূমিকায়। ্রসেলিম আল দীনের ভাষ্যে, 'আমার মনে হলো শ্রীমতি বিনোদিনী দাসীর আত্মকথা কাল পারায়ে শতাব্দীর পর এই প্রথম হাসিকান্নায় ছায়াবিনোদিনী হয়ে উঠেছে।'