যমুনা টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক আজমির হাসান কনক। উপস্থাপকের পাশাপাশি কনক একাধারে একজন অভিনেতা। সম্প্রতি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে ব্যস্ত আছেন যমুনা টিভির ভিন্ন ধারার একটি সকালের অনুষ্ঠান ‘সকালের বাংলাদেশ’ নিয়ে। অনুষ্ঠানটির বিশেষত্ব নিয়ে কনক বলেন, ‘আমাদের দেশে তো এখন চ্যানেলের সংখ্যা অনেক। তাই টিকে থাকতে হলে ভিন্নতা জরুরি। সেই কথা মাথায় রেখেই আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করি। যেখানে নিত্যদিনের খবরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।’ এছাড়া এসএ টিভিতে চলছে তার একটি ফ্যাশনবিষয়ক অনুষ্ঠান যার রেকর্ডিং ইতোমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে অনুষ্ঠানটির সম্প্রচার চলছে।
উপস্থাপনা ছাড়াও কনকের বর্তমান ব্যস্ততা চলছে নাটক নিয়ে।
এই ঈদে প্রায় হাফ ডজন নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। এখন কাজ করছেন ইমরান হাসাদের পরিচালনায় একটি নাটকে। বাকি নাটকগুলোর শুটিং খুব শীঘ্রই শুরু হবে।
