কিছুদিন পরেই মাইকেল জ্যাকসনের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এর আগেই এপিক রেকর্ডস ও এমজেজে মিউজিক থেকে রিলিজ হলো তার নতুন অ্যালবাম ‘এক্সকেপ’। অ্যালবামটি রিলিজের বিষয়ে অফিসিয়াল ঘোষণা আসে ৩১ মার্চ। মৃত্যুর পর এটি মাইকেলের দ্বিতীয় অ্যালবাম। মাইকেল নামের প্রথম অ্যালবামটি রিলিজ হয়েছিল ২০১০ সালের ১০ ডিসেম্বার। আটটি বাছাই করা গান নিয়ে সাজনো হয়েছে ‘এক্সকেপ’। অ্যালবামের টাইটেল ট্রাক ‘এক্সকেপ’ গানটি রেকর্ড হয়েছিল ২০০১ সালে, মাইকেলের দশম অ্যালবাম ‘ইনভিনসিবল’-এর জন্য।
