গেল সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবস বাজারের দর পতন হওয়ায় কমেছে পুঁজিবাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। এদিকে পিই রেশিও কমায় বিনিয়োগ উপযোগীতা বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তথ্যে দেখা গেছে, সপ্তাহশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক পিই দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭০ পয়েন্ট। আগের সপ্তাহশেষে পিই ছিল ১৬ দশমিক ৩২ পয়েন্টে। অর্থাত্ সপ্তাহশেষে পিই কমেছে ৩ দশমিক ৮০ শতাংশ বা ০.৬২ পয়েন্ট।
সপ্তাহশেষে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০ দশমিক ৪১ পয়েন্টে, আর্থিক খাতের ২৪ দশমিক ৬৫, প্রকৌশল খাতের ২০ দশমিক ৬, খাদ্য ও আনুসঙ্গিক খাতের ৩০ দশমিক ৬৮, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৯৯, পাট খাতের ১৪৩ দশমিক ৩০, বস্ত্র খাতের ১৪ দশমিক ৫, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ১৩, সেবা ও আবাসন খাতের ২৮ দশমিক ৪১, সিমেন্ট খাতের ১৮ দশমিক ৭৪, তথ্যপ্রযুক্তি খাতের ১৮ দশমিক ৮৫, চামড়া খাতের ৩৪ দশমিক ৩৫, সিরামিক খাতের ২৩ দশমিক ৪৩, বীমা খাতের ২১ দশমিক ২৪, বিবিধ খাতের ২১ দশমিক ৬৪, পেপার ও প্রকাশনা খাতের ১০০ দশমিক ৩৬, টেলিকমিউনিকেশন্স খাতের ১৮ দশমিক ৩০ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ২০ দশমিক ১২ পয়েন্টে।
এদিকে সপ্তাহশেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৬ দশমিক ৬৪ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ২০ দশমিক ৮১, ‘জেড’ ক্যাটাগরির ৪৬ দশমিক ৮১ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৫ দশমিক ২২ পয়েন্টে।
