মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলার ৪২টির মধ্যে ৩৪টি আসনে জয়লাভ করলেও খুশি নন তিনি। তৃণমূল কংগ্রেসের আগে রাজ্যের ক্ষমতায় থাকা বামফ্রন্ট এই নির্বাচনে মাত্র দুটি আসন পেলেও বিজেপির ভোট বেড়ে যাওয়ায় নাখোশ মমতা। ঘনিষ্ঠদের উনি নাকি বলেছেন, এক আপদ গেলো, এক আসলো, বাংলায় এদের শেষ নেই।
তার কথার অর্থ দাঁড়ায়- বামফ্রন্ট গেলো, বিজেপি এলো। এবার পশ্চিমবঙ্গে বিজেপি ১৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে- যেটা নজিরবিহীন। ১৯৯৯ সালেও বিজেপি পশ্চিমবঙ্গে দুটি আসন দখল করেছিল। তবে ভোট পেয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। ২০০৯ সালের সংসদ নির্বাচনে তারা ভোট ৬ দশমিক ৫ শতাংশ। এবার যা প্রায় তিনগুণ বেড়ে গেছে। —বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম
