লাওসে সামরিক বিমান বিধ্বস্ত

আপডেট : ১৭ মে ২০১৪, ২১:৪৯
লাওসের উত্তরাঞ্চলে শনিবার সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে প্রতিরক্ষা মন্ত্রীসহ বেশ কয়েক শীর্ষ কর্মকর্তা ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়েছেন কীনা তা তাত্ক্ষণিকভাবে জানানো হয়নি। ভিয়েনতিয়ানে থাই দূতাবাসের দেয়া তথ্যের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ানামেথি বলেন, প্রতিরক্ষারমন্ত্রী দৌয়াংচাই ফিচিত, ভিয়েনতিয়ান গভর্নর ও অপর কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ২০ জনকে ওই বিমানে বহন করা হচ্ছিল।