মাদক রাখায় জাপানের সঙ্গীত তারকা আসকা গ্রেফতার

আপডেট : ১৭ মে ২০১৪, ২১:৪৯
জাপানের পপসঙ্গীত তারকা আসকা শনিবার গ্রেফতার হয়েছেন। টোকিওতে তার অ্যাপার্টমেন্টে অবৈধ উত্তেজক মাদক রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এনএইচকে ও টোকিও ব্রডকাস্টিং সিস্টেম টেলিভিশনের খবরে বলা হয়, আসকা কীভাবে এ মাদক হাতে পেলেন এবং তিনি তা ব্যবহার করেছেন কীনা তা পরীক্ষা করে দেখছেন তদন্ত কর্মকর্তারা। আসকা (৫৬) তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। উল্লে¬খ্য, তার পুরো নাম শিগাকি মিয়াজাকি।