সংবাদ কণিকা

আপডেট : ১৭ মে ২০১৪, ২১:৫০
মালিতে দুর্ঘটনায় ১ সৈন্য নিহত মালি সৈন্যদের বহনকারী একটি সামরিক লরি দুর্ঘটনায় ১ সৈন্য নিহত ও অপর ৪৬ জন আহত হয়েছে। সেনা মুখপাত্র সোলেমানে মাইগা বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। —এএফপি সিরিয়ার ক্লোরিন ব্যবহার সামপ্রতিক মাসগুলোতে সিরিয়া সম্ভাব্য ১৪টি হামলায় ক্লোরিনযুক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহারে করেছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিষাক্ত অস্ত্র লুকাচ্ছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। — রয়টার্স মেক্সিকোতে গ্যাস বিস্ফোরণ মেক্সিকোর একটি শপিং সেন্টারে বৃহস্পতিবার গ্যাস নিঃসরণজনিত বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। রাজ্যে সরকার জানায়, তামাউলিপাস রাজ্যে এ বিস্ফোরণের কারণে ওই শপিং সেন্টারের একটি অংশ ভেঙ্গে পড়েছে। — এএফপি