বিশিষ্ট চিত্রশিল্পী ও লোকশিল্প গবেষক এম এ কাইয়ূমের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শনিবার বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। প্রেসক্লাব সভাপতি এ কে নাছিম খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার লুনা প্রমুখ।
চিত্র প্রদর্শনীতে জল রং, তেল রং ও কালি-কলমের মাধ্যমে শিল্পীর আঁকা ৪২টি চিত্রকর্ম ও ১২টি ব্রত আল্পনা স্থান পেয়েছে। কাল সোমবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
