এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মিলিত পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। বোর্ডে এ বছর ১ লাখ ৪৫ হাজার ১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ছাত্র ৬৫ হাজার ৯৭১ জন ও ছাত্রী ৭৯ হাজার ৪২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪২১ জন। এ বোর্ডে ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন। এদের মধ্যে ৫ হাজার ৬৮৬ জন ছাত্র এবং ৫ হাজার ২৫৯ জন ছাত্রী।
প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৭৫ শতাংশ।
শীর্ষে কুমিল্লা জিলা স্কুল
কুমিল্ল¬া শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কুমিল্ল¬া জিলা স্কুল। এ স্কুলের ৩৭৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ, ৩য় স্থানে রয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৪র্থ স্থানে কুমিল্লা মডার্ন হাইস্কুল, ৫ম স্থানে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়া ৬ষ্ঠ স্থানে ফেনী সরকারি পাইলট হাই স্কুল, ৭ম স্থানে কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, ৮ম স্থানে কুমিল্লার আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল, ৯ম স্থানে কুমিল্লার চান্দিনা উপজেলার আবেদা নূর হাইস্কুল, ১০ম কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। ১১তম স্থানে রয়েছে চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১২তম কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, ১৩তম চাঁদপুরের আল আমিন একাডেমী, ১৪তম চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, ১৫তম কুমিল্লার লাকসাম পাইলট হাইস্কুল, ১৬তম নোয়াখালী জিলা স্কুল, ১৭তম নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮তম কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ১৯তম ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও ২০তম স্থানে রয়েছে ফেনীর শাহীন একাডেমী।
