আট বোর্ডে তৃতীয় দিনাজপুর

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:১৫
এবারের এসএসসির ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দেশের ৮টি শিক্ষা বোর্ডের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। এবারে এই বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার ৯৩ দশমিক ২৬। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৮২৭ জন। গত বারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুইই বেড়েছে। এই বোর্ড থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৮ হাজার ৪৩৮ জন ছাত্র-ছাত্রী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৫৮ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি।