দাখিলে সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:১৬
মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় ঝালকাঠির নেছারাবাদ কামিল (এনএস) মাদ্রাসা প্রথম হয়েছে। মাদ্রাসাটির ৩শ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৪ এবং এ গ্রেড পেয়েছে ২৬ জন। পাসের হার শতভাগ। প্রাপ্ত পয়েন্ট ৯১ দশমিক ৪৯। ৮৮ দশমিক ০৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা। তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুরের সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, চুতর্থ অবস্থানে রয়েছে ডেমরার দারুজ জান্নাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, পঞ্চম অবস্থানে নরসিন্দির জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা। এনএস কামিল মাদ্রাসার উত্তীর্ণ শিক্ষার্থীরা জানিয়েছেন, দক্ষ শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও পাঠদানের কারণেই শীর্ষস্থানটি তাদের দখলে এসেছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদি হুজুর বলেন, গবেষণামূলক শিক্ষাদানের পাশাপাশি এই প্রতিষ্ঠানকে অরাজনৈতিক, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্যই এমন ফল অর্জন সম্ভব হয়েছে।