ইশরাত জাহান ঐশী
ইশরাত জাহান ঐশী এ বছর এসএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা ন্যূন স্কুল এন্ড কলেজের আজিমপুর শাখা থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের এবং ঢাকা নার্সিং কলেজের শিক্ষক নাজমা পারভীনের বড় মেয়ে ঐশী। ভবিষ্যতে বিশ্বব্যাংক কর্মকর্তা হতে চায়। সকলের দোয়া কামনা করেছে মেধাবী এ ছাত্রী।
মেহেদী হাসান
মেহেদী হাসান আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে কেয়ার অ্যাডভারটাইজিং-এর স্বত্বাধিকারী মোঃ ফরিদুজ্জামান জাহাঙ্গীর ও মাকসুদা বেগমের বড় ছেলে।
