মিটারবিহীন সিএনজি স্কুটার চাই

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৩৭
ঢাকা শহরে সিএনজিচালিত স্কুটারগুলোতে সরকার মিটার দিয়েছে। অথচ ঐ মিটারে কোনো সিএনজি চলাচল করে না। তারা সকলেই যাত্রীদের সঙ্গে চুক্তিভিত্তিক ভাড়ায় চলাচল করে থাকে। দেখার কেউ নেই। অনেক সময় পুলিশের ভয়ে সিএনজি ড্রাইভাররা যাত্রীদের চুক্তিভিত্তিক নয়, মিটারে যাচ্ছি— এ কথা বলার জন্য চাপ দিয়ে থাকে। যাত্রীরা নিরুপায় হয়ে এ কথা বলতে বাধ্য হয়। অথচ পুলিশ ঘটনা জেনেও না জানার ভান করে। সিএনজি মিটারে না গেলে ট্রাফিক সার্জেন্ট বা পুলিশের সহায়তা চাইলে পুলিশ এ ব্যাপারে কোনো অসহায় যাত্রীর পক্ষে সেবা দিতে আসে না। যেখানে মিটার থাকা সত্ত্বেও সিএনজি স্কুটার চলে না সেখানে সিএনজিচালিত স্কুটার থেকে মিটার খুলে ফেলার অনুরোধ করছি। শুধুমাত্র লোক দেখানো মিটারের কোনো প্রয়োজন নেই। মাহবুব উদ্দিন চৌধুরী, ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪