জামায়াত নেতা ড. হাবিবুর রহমানকে চবি থেকে সাময়িক বহিষ্কার

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৪১
নগরীর জামায়াত কার্যালয় থেকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাবিবুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় জামায়াতের অফিস থেকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার হন বিশ্ববিদ্যালয় জামায়াতের সভাপতি ও প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরবর্তীতে ড.হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।