বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমার পদত্যাগ করলেন

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫৭
লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পরের দিনই পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শনিবার রাজ্যপাল ডিওয়াই পাতিলের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিলেন নীতিশ। বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে নীতিশ কুমারের দল জনতা (জেডিইউ) এর দখলে গেছে মাত্র দু’টি আসন। জেডিইউ তরফ থেকে আলি আনওয়ার জানিয়েছেন দলের হারের দায়িত্ব নিয়েই পদত্যাগ করলেন নীতিশ কুমার। এলজেপি সুপ্রিমো রাম বিলাশ পাসোওয়ান শুক্রবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মন্তব্য করেছিলেন নীতিশ কুমারের সরকার আর দু-তিন মাসের মধ্যেই পড়ে যাবে। অক্টোবর, নভেম্বরের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচনের প্রয়োজন হবে। কাল সারাদিন নিজেকে সরকারি বাসভবনে বন্দী করে রেখেছিলেন নীতিশ।