জোকস

আপডেট : ১৮ মে ২০১৪, ২০:২১
 মাতাল : এই তুই আজ সবচেয়ে বেশি কতটাকা বকশিশ পেয়েছিস? ওয়েটার : জ্বি স্যার, একশো টাকা। মাতাল : এই নে পাঁচশো টাকা। এবার বলতো কোন ফাজিল এই বারে এসে আমার চেয়ে তোকে বেশি বকশিশ দেওয়ার সাহস দেখায়? বল কে দিয়েছে তোকে একশ টাকা? ওয়েটার : আপনিই দিয়েছেন স্যার...একটু আগে।  উকিল : আপনি যে বিয়ের দশ বছর পর এসে হঠাত্ ডিভোর্স চাইছেন তা কী করেছে আপনার স্বামী? ডিভোর্সপ্রার্থী নারী : কিছু করেনি বলেই তো ডিভোর্স চাইছি। উকিল : মানে? ডিভোর্সপ্রার্থী নারী : এই মানে গত দশ বছরের মধ্যে আট বছরই বেকার কাটিয়েছে। আর বাকী সময়টাও ব্যবসার নামে টাকা নষ্ট করেছে।  প্রথম বন্ধু : শোন কিপটেমিরও একটা সীমা আছে। আজ যে শার্টটা তুই পড়ে আছিস সেটা গত তিন বছর ধরে তোকে পড়তে দেখছি। দ্বিতীয় বন্ধু : এটা একেবারে ডাহা মিথ্যা কথা। শার্টটা আমি গুনে গুনে দুই বছর দশ মাস আগে কিনেছি। তুই তিন বছর বললেই হলো!  এক ব্যক্তি অফিস থেকে বাসায় ফিরে দেখলেন তার স্ত্রী হাপুস নয়নে কাঁদছে- স্বামী : কী হয়েছে? স্ত্রী : গ্রামের বাড়ি থেকে তোমার মা তোমাকে ব্যক্তিগত একটা চিঠি পাঠিয়েছে। স্বামী : তা এতে কাঁদবার কী হলো? মা কি আমাকে ব্যক্তিগত একটা চিঠি লিখতে পারে না? স্ত্রী : তা লিখতে পারেন, কিন্তু তিনি তো সেখানে আমাকে অপমান করেছেন। স্বামী : কিভাবে? স্ত্রী : চিঠির নিচে মা লিখেছেন, চিঠিটা যখন খুলে পড়েই ফেলেছ তখন আমার ছেলের হাতে অন্তত পৌঁছে দিও!