জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৪

আপডেট : ১৮ মে ২০১৪, ২০:৩০
অতিথির স্মৃতি মো. সুজাউদ দৌলা প্রভাষক (বাংলা বিভাগ) রাজউক উত্তরা মডেল কলেজ. ঢাকা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন ১। ‘অতিথির স্মৃতি’ গল্পটির রচয়িতা কে? উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন ২। শরত্পন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৮৭৬ সালে। প্রশ্ন ৩। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। প্রশ্ন ৪। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় সাহিত্যসাধনা শুরচ্ করেন? উত্তর: রেঙ্গুনে। প্রশ্ন ৫। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর: বড়দিদি। প্রশ্ন ৬। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়? উত্তর: ১৯০৭ সালে। প্রশ্ন ৭। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘ভারতি’ পত্রিকায়। প্রশ্ন ৮। শরত্চন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসের কতটি খন্ড? উত্তর: চারটি খন্ড। প্রশ্ন ৯। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী বলা হয় কাকে? উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়কে। প্রশ্ন ১০। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর: কলকাতায়। প্রশ্ন ১১। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি। প্রশ্ন ১২। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে কেন এসেছিলেন? উত্তর: বায়ু পরিবর্তনের জন্য শরত্চন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে এসেছিলেন। প্রশ্ন ১৩। কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে? উত্তর: দোয়েল পাখি সবচেয়ে ভোরে ওঠে। প্রশ্ন ১৪। পাখি চালান দেওয়া কাদের ব্যবসা? উত্তর: পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা। প্রশ্ন ১৫। দেওঘরে গলাভাঙা লোকটি একঘেয়ে সুরে কী গান গাইত? উত্তর: ভজন গান। প্রশ্ন ১৬। কখন ভজন গান শুরু হতো? উত্তর: রাত্রি তিনটে থেকে ভজন গান শুরু হতো। প্রশ্ন ১৭। পাখিদের মধ্যে একটু দেরি করে আসত কারা? উত্তর: হলদে রঙের একজোড়া বেনে-বৌ পাখি। প্রশ্ন ১৮। বেনে-বৌ পাখিজোড়া ক’দিন পর ফিরে এসেছিল? উত্তর: তিন দিন পর। প্রশ্ন ১৯। দেওঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল? উত্তর: মেয়েদের। প্রশ্ন ২০। পা ফুলো ফুলো মেয়েদের কী রোগ ছিল? উত্তর: বেরিবেরি। প্রশ্ন ২১। কাকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো? উত্তর: একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো। প্রশ্ন ২২। সন্ধ্যার পূর্বেই কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল? উত্তর: বাত ব্যাধিগ্রস্তদের। প্রশ্ন ২৩। ভজন কী? উত্তর: প্রার্থনামূলক গানকে ভজন বলে। প্রশ্ন ২৪। মালিনী বলতে কাকে বুঝানো হয়েছে? উত্তর: মালির স্ত্রীকে প্রশ্ন ২৫। অন্ধকারে লেখকের সঙ্গী হয়েছিল কে? উত্তর: একটি কুকুর। প্রশ্ন ২৬। লেখক অতিথিশালায় কাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন? উত্তর: একটি কুকুরকে নিয়ে অতিথিশালায় উপস্থিত হয়েছিলেন। প্রশ্ন ২৭। অতিথিশালায় বাড়তি খাবারের অংশীদার কে ছিলেন? উত্তর: বাগানের মালির মালিনী। প্রশ্ন ২৮। কুকুরটিকে খেতে দেয়ার জন্যে লেখক প্রথম দিন কাকে নির্দেশ দিয়েছিলেন? উত্তর: অতিথিশালার চাকরকে। প্রশ্ন ২৯। কুকুরটিকে খেতে দেওয়ার জন্যে লেখক দ্বিতীয় দিন কাকে নির্দেশ দেন? উত্তর: অতিথিশালার বামুন ঠাকুরকে। প্রশ্ন ৩০। কে কুকুরটিকে মেরে বার করে দিয়েছিল? উত্তর: মালির বউ। প্রশ্ন ৩১। কুকুরটি কখন লুকিয়ে বাড়িতে এসেছিল? উত্তর: দুপুর বেলা। প্রশ্ন ৩২। বেঁচে যাওয়া খাবার কে চেঁচেপুঁচে নিয়ে গিয়েছিল? উত্তর: মালির বউ। প্রশ্ন ৩৩। লেখকের ট্রেন স্টেশন ছেড়ে দিলে অতিথি কোথায় দাঁড়িয়ে ছিল? উত্তর: স্টেশনের ফটকের বাইরে। প্রশ্ন ৩৪। ‘অতিথির স্মৃতি’ গল্পটি লেখকের কোন গল্পের পরিবর্তিত রূপ? উত্তর: ‘দেওঘরের স্মৃতি’। প্রশ্ন ৩৫। পান্ডুর শব্দের অর্থ কী? উত্তর: ফ্যাকাশে। প্রশ্ন ৩৬। সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না? উত্তর: অতিথি বা কুকুরটি বকশিশ পেল না। আগামীকাল বাঙালির বাংলা