অডিও রিলিজে মোস্ট ওয়েলকাম টু

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:২৮
চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জমকালোভাবেই অডিও রিলিজ হবে অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম টু’-এর। নির্মাতা প্রতিষ্ঠান থেকে এমনটাই দাবি। তাই অনন্ত-বর্ষা জুটির এই চলচ্চিত্রের গান ও ভিডিও রিলিজ হবে একাধিক মুঠো কোম্পানির ব্যানারে। ২৭ মে’র ভেতরে ছবির গান ও ভিডিও তাই দর্শকেরা নিজের মোবাইল অ্যাপসের মাধ্যমেই ডাউনলোড করতে পারবেন। এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘আসছে ঈদে মোস্ট ওয়েলকাম টু’ রিলিজ হচ্ছে। আশা করছি ছবির গানগুলোও একইভাবে চমক তৈরি করবে।’