অভিনেতা ও পরিচালক ফিরোজ শাহী। একাধারে একজন সংলাপ ও কাহিনীকার। এই মুহূর্তে তার ব্যস্ততার সবটাই অভিনয় নিয়ে। রয়েল খানের পরিচালনায় ‘এ গল্পে ভালোবাসা নেই’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটিতে ফিরোজ ছাড়াও নায়ক চরিত্রে আরও থাকবেন সুমিত ও তাদের বিপরীতে থাকবেন তানহা ও ইসরা। আগামী ২০ মে ঢাকা, রাঙামাটি, কক্সবাজারসহ দেশের বাইরে তুরস্কতে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এই ছবিটির দিয়েই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ফিরোজের।
