চিকিত্সার্থে ব্যাংকক যাচ্ছেন ফারুক

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:২৯
উন্নত চিকিত্সার জন্য আজ ভোর সাড়ে ছয়টার একটি ফ্লাইটে ব্যাংককে যাচ্ছেন চিত্রনায়ক ফারুক। কিডনিজনিত সমস্যায় দীর্ঘ দিন ধরেই অসুস্থতায় ভুগছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। চিকিত্সা নিচ্ছেন ব্যাংককের একটি হাসপাতালে। মূলত রুটিন মাফিক চেকআপ করতেই এবার ব্যাংকক যাচ্ছেন তিনি। সেখানে এক সপ্তাহ থাকার কথা রয়েছে তার। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই কিডনি সমস্যায় ভুগছি। ব্যাংককের নামকরা এক ডাক্তারের তত্ত্বাবধানে আমার চিকিত্সা চলছে। গত মাসেও গিয়েছিলাম। এখন আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করছি। এবারের যাত্রাটা চিকিত্সার ধারাবাহিকতা মাত্র।’ এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক। গত ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি।