২০-২৫ মে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য সার্ক চলচ্চিত্র উত্সবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি আমন্ত্রিত হয়েছে। ‘জীবনঢুলী’ ছাড়াও বাংলাদেশ থেকে ‘উত্তরের সুর’ চলচ্চিত্রটি এবারের সার্ক চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হতে চলেছে।
উল্লেখ্য যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত।
‘জীবনঢুলী’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, প্রাণ রায়সহ আরও অনেকে।
