আজকের নাটক

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৩০
লাক্স ব্রাইডাল শো শারমিন লাকির উপস্থাপনায় ও শাহরিয়ার ইসলামের প্রযোজনায় আরটিভির নিয়মিত এ আয়োজনে থাকছে বিয়ের প্রয়োজনীয় সব তথ্য। বিয়ের পূর্বের প্রিপারেশন, এনগেজমেন্ট, হলুদ সন্ধ্যার আয়োজন, কেনাকেটা, বিয়ের সাজ প্রভৃতি আয়োজন। অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে আজ রাত ৯টা ৫০ মিনিটে। ০০০ চন্দ্রাবতী আজ রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চন্দ্রাবতী’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুবর্ণা মুস্তাফা, বন্যা মির্জা, তিশা, আফরান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান প্রমুখ। ০০০০ মহাগুরু মোহনা টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মহাগুরু’। নাটকটি রচনা করেছেন শাহিন জামান। নাটকটি পরিচালনা করেছেন আল-হাজেন। এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, নাদিয়া প্রমুখ। নাটকটি মোহনা টিভিতে আজ সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।