এসএসসি পরীক্ষার ফলাফলে এবারো পঞ্চগড় জেলায় শীর্ষস্থান ধরে রেখেছে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এই প্রতিষ্ঠান থেকে ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৭ জন।
জেলার মধ্যে ২য় অবস্থানে রয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ২০৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। দেবীগঞ্জের নৃপেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় রয়েছে জেলায় ৩য় অবস্থানে। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। ৪র্থ বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ ২৯ জন। ৫ম পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ ১২ জন। ৬ষ্ঠ মাগুড়া প্রধানপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ ১৫ জন। ৭ম আমলাহার মরিয়ম নেছা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ ১৪ জন। ৮ম সাকোয়া উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ ৪২ জন। ৯ম সেকেরহাট উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ ১৩ জন এবং ১০ম বোদা পাইলট উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ ২১ জন।
