সুনামগঞ্জে পাশের হার ৮৭.০৮

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৩৯
এ বছর সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় মোট ১৩ হাজার ৪৯৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৫০৬ এবং ছাত্রী ৭ হাজার ৮৩৭ জন ছাত্র। মোট জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন। এদের মধ্যে ছাত্র ১৪৪ এবং ছাত্রী ১৪৩জন। সিলেট বিভাগের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে ১৬তম স্থান করে নিয়েছে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৯১জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১৮৭জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭জন।